প্রান্তিক মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
সারাদেশে মাঠ পর্যায়ে স্বাস্থ্য সেবাকে জনগণের কাছে পৌঁছানোর জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কার্যক্রমকে যুগোপযোগী করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাস্থ্যখাতের সার্বিক পরিস্থিতি অবহিত হওয়াসহ সরকারের বিভিন্ন নির্দেশনা বুঝিয়ে দেয়ার জন্য ইউএইচএফপিও সম্মেলনে যোগদেন তিনি।
সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে এ প্রসঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের মধ্যে পুরস্কার তুলে দেন তিনি। কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রান্তিক মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। এসময়, চিকিৎসা সেবার আধুনিকায়নে গুরুত্বারোপ করেন তিনি।






















