মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে রেমিট্যান্স ও রপ্তানি আয় ঝুঁকিতে পড়তে পারে : তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৯:৩৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বাংলাদেশের রেমিট্যান্স ও রপ্তানি আয় ঝুঁকির মুখে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এই চ্যালেঞ্জ মোকাবিলায় মানবসম্পদকে যথাযথভাবে ব্র্যান্ডিং করা এবং দক্ষ জনশক্তি রপ্তানির ওপর জোর দিতে হবে। রোববার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি আয়োজিত মতবিনিময় সভায় এসবকথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, বিদেশে প্রবাসীদের কর্মসংস্থানের লক্ষে কাজ করছে সরকার।
রাজধানীর একটি হোটেলে সীমানা ছাড়িয়ে বাংলাদেশের ব্র্যান্ডিং’ শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। যোগ দেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
অনুষ্ঠানে প্রবাসীদের হাতে রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ তুলে দেন তথ্যমন্ত্রী। ১৩টি ব্যাংক, একটি প্রতিষ্ঠান ও একজন ব্যক্তিকে দেয়া হয় এই সম্মাননা।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, প্রবাসীদের অর্থনৈতিক অবদানকে স্বীকৃতি দিতে নির্বাচনী ইশতেহারে দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সরকার।
নারী উদ্যোক্তাদের পণ্য রফতানি বিষয় নিয়ে সরকার কাজ করছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বিদেশে কর্মী যাওয়ার পথ বন্ধ হয়ে গেলে খারাপ পরিস্থিতিতে পড়ার শঙ্কা দেখছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সবাইকে বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানোর আহবান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।






















