স্বচ্ছতা ও সুশাসন জোরদারে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের ভূমিকা গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৮:০০:৩২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
স্বচ্ছতা নিশ্চিতকরা, সুশাসন জোরদার এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরাণ্বিত করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, নতুন চার্টার্ড একাউন্টেন্টদের উদ্ভাবনকে আলিঙ্গন করে পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিজেদের কৌশলগত পরামর্শক ও আর্থিক খাতে নেতৃত্বের ভূমিকায় রাখতে হবে।
শনিবার রাজধানীর একটি হোটেলে চার্টার্ড একাউন্ট্যান্ট হিসেবে স্বীকৃতি প্রাপ্তদের সাফল্য উদযাপন অনুষ্ঠানে যোগ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
এসময় তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডাটা এনালিটিক্সের মতো প্রযুক্তিগত অগ্রগতির সুবাদে এই পেশায় দ্রুত রূপান্তর ঘটছে।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সলিমুল্লাহ খান। বলেন, হিসাববিদদের ভূমিকা শুধু আর্থিক ব্যবস্থাপনায় নয়, বরং অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক ভিত্তি।
প্রযুক্তি ও কৌশলগত চিন্তার সমন্বয়ে নতুন প্রজন্মের হিসাববিদরা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।





















