হাসিনার মৃত্যুদণ্ড বাতিল চেয়ে চিঠি পাঠানো আদালত অবমাননাকর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / ২১২৭ বার পড়া হয়েছে
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের দেয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো চিঠি আদালত অবমাননাকর বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আইনজীবী আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার তিনি আরও বলেন, আইনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে লন্ডন থেকে ল’ফার্ম দিয়ে চিঠি পাঠানোর কোন সুযোগ নেই। ট্রাইব্যুনালকে বিতর্কিত করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ চিঠি পাঠানো হয়েছে। গেলো ৩০ মার্চ ই-মেইলে শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে ট্রাইব্যুনালে চিঠি পাঠান তার পক্ষে যুক্তরাজ্যের আইনজীবী কিংসলি ন্যাপলি। এদিকে, চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালীন সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের কাছে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা।























