আজওয়াদ হাসান তাবিবের ৪র্থ মৃত্যুবার্ষিকী আগামীকাল
- আপডেট সময় : ০৪:১৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / ১৫৪১ বার পড়া হয়েছে
আগামীকাল আজওয়াদ হাসান তাবিব-এর ৪র্থ মৃত্যুবার্ষিকী। ২০২২ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুম আজওয়াদ হাসান তাবিব সাবেক ছাএদলের সহ-সভাপতি ও ইউএসএ প্রবাসী জনাব হাসান মঞ্জুর এর ছোট ছেলে। দিনটি উপলক্ষ্যে তাঁর পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছেন।
১লা এপ্রিল মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পরিবারের পক্ষ থেকে নোয়াখালী জেলার অন্তর্গত সেনবাগ উপজেলা, বাতাকান্দি মিয়া বাড়ি জামে মসজিদে মিলাদ ও কোরআন খানি এর আয়োজন করা হয়েছে। এছাড়া ইউএসএ থেকে তাবিবের সকল আত্মীয় স্বজন মিলাদে শরীক হয়ে মরহুম এর জন্য দোয়া চেয়েছেন তার বড় ভাই ফাইজান হাসান ও আরহান হাসান।
পরিবারের সদস্যরা জানান, আজওয়াদ হাসান তাবিব ছিলেন একজন বিনয়ী ও ভালো মনের মানুষ। তাঁর অকাল মৃত্যুতে পরিবারে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা আজও পূরণ হয়নি। তারা তাঁর রুহের মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর পরিবার।
উল্লেখ্য, মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কাল আজ সারাদিন বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে তাঁকে স্মরণ করা হবে।





















