দলীয় প্রতীকে সিটি করপোরেশন ও স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সিদ্ধান্ত সংসদে : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৯:৩০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
দলীয় প্রতীকে সিটি করপোরেশনসহ স্হানীয় সরকার নির্বাচন হবে কি না, তা সংসদ অধিবেশনে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, দ্রুত নির্বাচনের মাধ্যমে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সচল করাই সরকারের প্রধান লক্ষ্য। আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন বলেছেন, বিগত সরকারের ১৭ বছরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক আরো ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেয়া হয়েছে । চব্বিশ সালের ৫ই আগস্টের পর প্রতিহিংসামূলক যেসব মামলা হয়েছে সে ব্যাপারে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সকালে সচিবালয়ে এসব কথা বলেন মন্ত্রীরা।
সরকারের এক প্রজ্ঞাপনে মেয়াদউত্তীর্ণ ঢাকার উত্তর ও দক্ষিন সিটি, গাজীপুর, নারায়ণগঞ্জ, খুলনা ও সিলেট সিটি কর্পোরেশনসহ ৬ সিটিতে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে ।
মঙ্গলবার সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে দায়িত্ব বুঝে নেয়ার পর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রশাসকরা ।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে সদ্য নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা জানান, নাগরিকদের সেবা দিতে ১ সপ্তাহের মধ্যে কর্মপরিকল্পনা প্রনয়ন করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে সকালে সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকেআনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন ছয় সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা
এসময়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে হবে কি না সে বিষয়টি সিদ্ধান্ত হবে সংসদ অধিবেশনে।
এদিকে, দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনআহমেদ। তিনি জানান, বিগত সরকারের ১৭ বছরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক আরো ১২০২টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এছাড়াও দুহাজার চব্বিশ সালের ৫ই আগস্টের পর প্রতিহিংসামূলক যেসব মামলা হয়েছে সে ব্যাপারে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনআহমেদ।



















