১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৯:১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
আগামী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে দেশের ১৪ উপজেলায় দেওয়া হবে এ কার্ড। সকালে সচিবালয়ে এসব তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, ফ্যামিলি কার্ড বিতরণের জন্য ১৪টি উপজেলার ১৪টি ইউনিয়নের ১৪টি ওয়ার্ড বাছাই করা হয়েছে। পরে প্রতিটি উপজেলাকে এই সুবিধার আওতায় নিয়ে আসা হবে। এ কার্ড বিতরণে হবে না কোনো বৈষম্য, কোনো রাজনীতিও থাকবে না । সোহান খানের প্রতিবেদন।
মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ফ্যামিলী কার্ড বিতরণ সংক্রান্ত ও নিউমুরিং কর্টেইনার টার্মিনাল প্রকল্প নিয়ে মন্ত্রিসভার বৈঠক।
নিউমুরিং কনটেইনার টার্মিনাল সংক্রান্ত সভায় যোগ দেন অর্থ, আইন ও পররাষ্ট্র মন্ত্রী এবং বিনিয়োগ বোর্ড-বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী।
নিউমুরিং কনটেইনার টার্মিনাল, বিদেশীদের সাথে চুক্তির অগ্রগতি নিয়ে মন্ত্রীরা কোনো মন্তব্য করেননি।তবে এ বিষয়ে কথা বলেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী।তিনি জানান, বিদেশীদের সাথে চুক্তির বিষয়ে ব্রিফ করা হয়েছে প্রধানমন্ত্রীকে।
পরে ফ্যামিলী কার্ড বিতরণ সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে এর অগ্রগতি তুলে ধরেন সমাজ কল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন। তিনি জানান,আগামী ১০ মার্চ এর বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক পর্যায়ে ১৪ টি উপজেলার একটি ইউনিয়নের একটি ওয়ার্ডের হতদরিদ্র সবাইকে ফ্যামিলী কার্ডের আওতায় নেয়া হবে।
কার্ডধারীদেরকে মাসে আড়াই হাজার করে অর্থ দেয়া হবে সরকারের তরফ থেকে। নির্বাচনের প্রতিশ্রুতি হলেও এটি বাস্তবায়ন হবে উপজেলা নির্বাহী কর্মকর্তার হাত ধরে। যাতে হবে না কোনো রাজনীতি। আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যে এ পইলট প্রকল্পের কার্যক্রম শেষ হবে বলেও জানান তিনি।
সর্বজনীন এ প্রকল্পে নির্বাচিত সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী পর্যায়ক্রমে সবাইকে এ কার্ডের আওতায় নেয়ার কথা জানান সমাজ কল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।



















