গণতন্ত্র প্রতিষ্ঠায় অসাম্প্রদায়িকতায় ও উন্নয়নের স্বার্থে বিএনপি আপোষহীন : ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৭২ বার পড়া হয়েছে
গণতন্ত্র প্রতিষ্ঠায় অসাম্প্রদায়িকতায় ও উন্নয়নের স্বার্থে বিএনপি আপোষহীন বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও জেলায় জাতীয় পার্টিকে ঠেকাতে প্রথম বিএনপির রাজনীতি শুরু করেন বলেও জানান তিনি। মঙ্গলবার ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে নির্বাচনি জনসভায় এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব ।
মির্জা ফখরুল বলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাই একসঙ্গে ঠাকুরগওয়ে বেড়ে উঠেছেন। এখানে যারা সাম্প্রদায়িকতা তৈরি করবে তারা দেশ ও ঠাকুরগাঁয়ের ক্ষতি করবে। বিএনপির মহাসচিব বলেন, এ নির্বাচন অনেক কষ্টার্জিত। ভোট একটা আমানত, আমানতের খেয়ানত করা যাবে না। ১৯৭১ সালে যে উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিলো, ৭২ থেকে ৭৫ পর্যন্ত সে লক্ষ্য অর্জিত হয়নি। তারপর জিয়াউর রহমান ক্ষমতায় এসে দেশকে এগিয়ে নিয়ে যান। তিনি গণতন্ত্রের প্রবর্তক।
















