১২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

সত্য ঘটনা অবলম্বনে রাহিতুল ইসলামের নতুন উপন্যাস ‘দুই ভুবনের মানুষ’

এস. এ টিভি
  • আপডেট সময় : ১২:১০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / ১৫২৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনপ্রিয় লেখক ও সাংবাদিক রাহিতুল ইসলাম এবার পাঠকদের সামনে নিয়ে আসছে এক নতুন রোমহর্ষ উপন্যাস ‘দুই ভুবনের মানুষ’। উপন্যাসটি পুরোপুরি সত্য ঘটনা অবলম্বনে রচিত।

যুক্তরাজ্যপ্রবাসী চিকিৎসক ওয়াজেদ সাহেব এবং তাঁর মৃত সন্তানের জীবনের এক গোপন অধ্যায় নিয়ে গড়ে উঠেছে এই উপন্যাসের কাহিনি। দীর্ঘ আটাশ বছর ধরে ওয়াজেদ সাহেব বিশ্বাস করতেন যে, এক দুরারোগ্য ব্যাধি তাঁর শান্ত ও ধার্মিক সন্তান ফয়সালকে কেড়ে নিয়েছে। কিন্তু চিলেকোঠার ধুলোমাখা বাক্সে পাওয়া কিছু পুরোনো ক্যাসেট হঠাৎ করেই সেই বিশ্বাসে চিড় ধরায়। মৃত সন্তানের রেখে যাওয়া সেই অডিও ক্যাসেটগুলো তাঁকে এক গোপন জগতের সন্ধান দেয়। সেই জগতের অনুসন্ধানে বেরিয়ে পড়েন তিনি।

উপন্যাসটিতে লেখক রাহিতুল ইসলাম দেখিয়েছেন, কীভাবে একজন বাবা ছোট ছোট সূত্র ধরে তাঁর সন্তানের সেই অজানা অতীতে ডুব দেন। সহস্র সন্দেহ, গ্লানি আর অনিশ্চয়তার পথ পাড়ি দিয়ে ওয়াজেদ সাহেব শেষ পর্যন্ত এক নির্মম সত্যের মুখোমুখি হন। কী সেই সত্য?

রহস্য, আবেগ এবং জীবনের রূঢ় বাস্তবতা মিশে আছে রাহিতুল ইসলামের এই উপাখ্যানে। তিনি বরাবরই তাঁর লেখনীতে সমসাময়িক ও জীবনঘনিষ্ঠ বিষয়গুলো তুলে ধরেন। সাংবাদিকতা ও কথাসাহিত্যের সমন্বয়ে পাঠকদের নতুন নতুন জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছেন তিনি। এখন পর্যন্ত তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ২৭টি।

সাহিত্যকর্মে অবদানের স্বীকৃতিস্বরূপ রাহিতুল ইসলাম একাধিক পুরস্কার অর্জন করেছেন। এর মধ্যে ‘আউটসোর্সিং ও ভালোবাসার গল্প’ বইয়ের জন্য জাতীয় ফ্রিল্যান্সিং অ্যাওয়ার্ড (২০১৯), ‘কল সেন্টারের অপরাজিতা’র জন্য এসবিএসপি সাহিত্য পুরস্কার (২০২১) এবং ‘শামীম হুসাইন: ফ্রিল্যান্সার গড়ার কারিগর’ বইয়ের জন্য ফিকশন বিভাগে রকমারি বইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড-২০২৫ উল্লেখযোগ্য।
লেখক রাহিতুল ইসলাম জানান, পুরোপুরি সত্য ঘটনা অবলম্বনে লেখা এই উপন্যাসটি পাঠকদের এক অজানা ও গোপন জগতের মুখোমুখি দাঁড় করাবে।

‘দুই ভুবনের মানুষ’ প্রকাশ করেছে প্রতিভাষা প্রকাশন। মুদ্রিত মূল্য ৩৫০ টাকা। বইটি অনলাইনে রকমারি, প্রথমা ডটকমসহ বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সত্য ঘটনা অবলম্বনে রাহিতুল ইসলামের নতুন উপন্যাস ‘দুই ভুবনের মানুষ’

আপডেট সময় : ১২:১০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬