ষড়যন্ত্র করে কেউ নির্বাচন বানচাল করতে পারবে না : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০২:২২:০০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ষড়যন্ত্র করে কেউ নির্বাচন বানচাল করতে পারবে না। তিনি বলেন, ভোট কেন্দ্রে পাহারা দিতে হবে, কেউ যেন গোলমাল করতে না পারে। তিনি বলেন, এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না। এবার মানুষ জেগে গেছে, ভোট এবার দেবেই।
ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়ায় নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, ভোটার হয়েও যারা ভোট দিতে পারেনি, তারা এবার ভোট দিতে চায়।’ যেন আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই মিলে ভোট দিতে পারে।মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি যা বলে তাই করে দেখায়। বিএনপি নির্বাচিত হলে কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ব্যাংক ঋণ মাফ করা হবে। মায়েদের কৃষি কার্ড দেওয়া হবে, কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে বিভিন্ন রকম সুযোগ-সুবিধা পাবেন। এছাড়াও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে সকল মায়েরা এনজিও থেকে ঋণ নিয়েছেন, সেই ঋণ শোধ করার ব্যবস্থা করবে আমাদের সরকার। কারণ মানুষ ঋণ মুক্ত হলে উন্নতি করতে পারবে।’পথসভায় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, আল মামুন, ইউনিয়ন বিএনপির ওর্য়াড বেলাল হোসেনসহ স্থানীয় নেতা-কর্মীরা।











