শেরপুর-জামালপুরে আজ জামায়াতের জনসভা
- আপডেট সময় : ১১:৫৯:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৮০ বার পড়া হয়েছে
১১ দল সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভায় যোগ দিতে আজ শেরপুর যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি সকাল ১০ টার দিকে হেলিকপ্টারযোগে শেরপুরের শ্রীবরদী উপজেলার গোপালখিলা খেলার মাঠে পৌঁছানোর কথা রয়েছে।
এরপর সকাল সাড়ে ১০টায় প্রথমেই সম্প্রতি শেরপুরে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত-বিএনপি সংঘর্ষে নিহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা রেজাউল করিমের স্ত্রী-সন্তানদের সঙ্গে সাক্ষাৎ এবং তার কবর জিয়ারত করবেন। এর পর বেলা সাড়ে ১১ টায় শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিবেন। জনসভা শেষে বেলা সাড়ে ১২টার দিকে জামালপুরে নির্বাচনী জনসভায় যোগ দিতে শেরপুর ত্যাগ করবেন। এ জনসভার আয়োজন সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখা। ইতিমধ্যে সমাবেশ স্থলেও জড়ো হতে শুরু করছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ সাধারণ নাগরিকরা।









