আরপিও সংশোধনে নির্বাচন কমিশনের প্রস্তাব অসম্পূর্ণ এবং অদূরদর্শী : অভিমত বিশেষজ্ঞদের
- আপডেট সময় : ০৮:১৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
আরপিও সংশোধনে নির্বাচন কমিশনের প্রস্তাব অসম্পূর্ণ এবং অদূরদর্শী বলে মনে করেন নির্বাচন বিশেষজ্ঞরা। তারা ইভিএম নিয়ে নতুন করে চিন্তাভাবনার পরামর্শ দিয়েছেন। দুপুরে আরপিও নিয়ে সুজন আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমন অভিমত দেন বিশিষ্টজনেরা।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এরই মাঝে উত্তপ্ত ছড়াচ্ছে রাজনীতি।
অন্যদিকে সুষ্ঠু নির্বাচন আয়োজনে করণীয় ঠিক করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে ইসি। তবে বিএনপিসহ ৯টি দল ওই আহ্বানে সাড়া দেয়নি।
সবশেষ আরপিও সংশোধনে একগুচ্ছ প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি। যেখানে রয়েছে অনিয়মে ভোট বাতিলসহ ডজনখানেক সুপারিশ।
আরপিও নিয়ে অনলাইনে সংবাদ সম্মেলনে ইসির উদ্যোগকে অসম্পর্ণ বলে দাবি করেন সুশাসনের জন্য নাগরিক–সুজন।
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে পোস্টাল ব্যালটের বিধান সংযুক্ত করা পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
চলমান ইভিএম ব্যবস্থার সমালোচনা করেন বক্তারা।
স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ।
আরপিও সংশোধনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা প্রয়োজন বলেও মত দেন সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক।

















