১১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

দেশব্যাপী জেএমবি’র সিরিজ বোমা হামলার ১৭ বছর আজ

এস. এ টিভি
  • আপডেট সময় : ০১:১৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
  • / ১৫৯২ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার ১৭ বছরপূর্তি আজ। দেশের ৬৩ জেলায় একই সময়ে নৃশংস এ বোমা হামলা চালায় নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ-জেএমবি নামের একটি জঙ্গি সংগঠন।

পরিকল্পিতভাবে মুন্সিগঞ্জ ছাড়া দেশের সব জেলার প্রায় ৫০০ পয়েন্টে এ হামলা হয়। এতে দুজন নিহত এবং আহত হন অন্তত ১০৪ জন। পুলিশ সদরদপ্তর ও রেবের তথ্য অনুযায়ী, ঘটনার পরপরই সারাদেশে ১৫৯টি মামলা করা হয়। পুলিশ জানায়, সিরিজ বোমা হামলার ঘটনায় সারাদেশে ১৫৯টি মামলার মধ্যে ৯৪টি মামলার বিচার সম্পন্ন হয়েছে। এসব মামলায় ৩৩৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। এখনো ৫৫টি মামলা বিচারের অপেক্ষায় রয়েছে। যার আসামির সংখ্যা ৩৮৬ জন।

এদিকে…চট্টগ্রামে নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটিতে বোমা হামলা মামলায় ৫ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে চট্টগ্রামের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক আবদুল হালিম এই রায় দেন

২০১৫ সালের ১৮ ডিসেম্বর চট্টগ্রামের ঈশা খাঁ ঘাঁটির ভেতরের পতেঙ্গা মসজিদে জুমার নামাজের সময় মুসল্লিদের ওপর পরপর দু’টি বোমা হামলা করে জঙ্গীরা। এসময় আতঙ্কিত হয়ে মুসল্লিরা ছোটাছুটি শুরু করলে হামলাকারী মান্নান নামের এক জঙ্গী ভিড়ের সঙ্গে মিশে যায়। কিন্তু তার বাঁ হাতে ইলেকট্রিক সুইচ দেখে মুসল্লিরা তাকে হাতেনাতে ধরে ফেলেন। এ ঘটনার ১০ মিনিট পর ঈশা খাঁ ঘাঁটির আরেকটি মসজিদে বোমা হামলা হয়। ওই ঘটনায় হামলাকারী আরেক জঙ্গী রমজান আলীও ধরা পরে। দুই ঘটনায় নৌবাহিনীর কর্মকর্তাসহ ২৪ জন আহত হন। পরে হামলাকারীরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির সদস্য বলে জানায় পুলিশকে। মামলার তদন্তে এ হামলায় ৬ জনের সংশ্লিষ্টতা পায় পুলিশ। তাদের একজন পরবর্তীতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে নিহত হয়। বাকি ৫ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশব্যাপী জেএমবি’র সিরিজ বোমা হামলার ১৭ বছর আজ

আপডেট সময় : ০১:১৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২