গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২
- / ১৬০৪ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে দু’জন গুলিবিদ্ধ হয়েছে।
ভোরে স্থানীয় আহমেদ ও মামুন গ্রুপের মধ্যে সংঘর্ষ চলে ঘণ্টাব্যাপী। আওয়ামী লীগ সমর্থিত দুই গ্রুপ অর্ধশতাধিক ককটেল এবং গুলিবর্ষণ করে। এদিকে, গুলিবিদ্ধ দু’জনকে মুন্সিগঞ্জ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মুন্সিগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ রাজীব হাসান জানান, পরিস্থিতি শান্ত থাকলেও ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শৈবাল বসাক জানান, গুলিবিদ্ধ দুজনের পায়ের মাংস উড়ে গেছে ও আহত আরেকজনের কিডনি নষ্ট হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।



























