নির্ধারিত সময়ের মধ্যেই কোরবানির বর্জ্য পরিষ্কার করার দাবি
- আপডেট সময় : ০৭:০১:৩০ অপরাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০২২
- / ১৭১৫ বার পড়া হয়েছে
ঢাকার দুই সিটি করপোরেশন এলাকা থেকে প্রায় ৩০ হাজার টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই কোরবানির বর্জ্য পরিষ্কার করার দাবি করেছে দুই সিটি করপোরেশন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীজুড়ে কোরবানির পশুর বর্জ্য অপসারণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন। নির্ধারিত সময়ের মধ্যে দুই সিটি করপোরেশন এলাকায় কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে। এমন দাবি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষের।
গুলশান ডিএনসিসি ভবনে এক সংবাদ সম্মেলনে বর্জ্য অপসারণ কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এতে নগরবাসীর সহযোগিতায় ১২ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
গেল দুই বছর তুলনায় এ বছর দ্রুত দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় কোরবানির বর্জ্য মুক্ত করা হয়েছে বলে জানান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা।
ঢাকা দক্ষিণে সিটি এলাকায় পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত আছে ৯ হাজার ৫০ জন কর্মী। এ কাজে ব্যবহার করা হচ্ছে ৩৫৩টি গাড়ি।



























