দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কোন কর্মকর্তা বা কর্মচারী দুর্নীতির সঙ্গে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০২২
- / ১৬৭৩ বার পড়া হয়েছে
দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কোন কর্মকর্তা বা কর্মচারী দুর্নীতির সঙ্গে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কালে তিনি এ হুশিয়ারি দেন। ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,সারা দেশে ত্রাণ সামগ্রী বিতরণের সময় কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে। এসময় বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মন্ডল,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


























