পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটা বন্ধে সতর্কবার্তা হাইকোর্টের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
- / ১৬৬৭ বার পড়া হয়েছে
পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটা বন্ধে সতর্কবার্তা দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে, ঢাকাসহ ৫ জেলার ডিসিদের কাছে ফের অবৈধ ইটভাটার তালিকাও চেয়েছে উচ্চ আদালত।
হাইকোর্টের তলবে হাজির হন ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়নগঞ্জসহ ৫ জেলার ডিসি ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক। জেলা প্রশাসকরা জানান, ৫ জেলার ৪১১ অবৈধ ইটভাটার মধ্যে ৩১৪টি বন্ধ করা হয়েছে। বাকিগুলোর বিরুদ্ধে মামলা চলছে নিম্ন ও উচ্চ আদালতে। অবৈধ ইটভাটা বন্ধে অর্থদণ্ডের পাশাপাশি দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিতের দাবী জানান রিটকারি আইনজীবী মনজিল মোরসেদ। তিনি বলেন, চলমান আইন মেনেই অবৈধ ইটভাটা মালিকদের সাজা দেয়া সম্ভব। দু’সপ্তাহ পর আবারো শুনানির হবে বলে জানান আইনজীবীরা।



























