সারাদেশে প্রতিদিন পাঁচ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
- / ১৬২৪ বার পড়া হয়েছে
সারাদেশে প্রতিদিন পাঁচ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন। সন্ধ্যা ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ থাকবে সিএনজি পাম্প। বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। আজ থেকেই এ আদেশ কার্যকর হয়েছে।
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন- পেট্রোবাংলার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশে সিএনজি স্টেশনগুলোকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে পেট্রোবাংলা। গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিম এ নির্দেশ বাস্তবায়নে নিয়মিত মনিটরিং করবে। সিদ্ধান্ত অমান্যকারী সিএনজি স্টেশনের বিরুদ্ধে গ্যাস আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।






















