রাঙামাটির বাঘাইছড়ি ও নানিয়ারচ উপজেলায় আলাদা অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১
- / ১৬৭০ বার পড়া হয়েছে
রাঙামাটির বাঘাইছড়ি ও নানিয়ারচ উপজেলায় আলাদা অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। বৃহষ্পতিবার দিবাগত রাতে এসব অভিযান চালানো হয়।
ভোরে বাঘাইছড়ির করেংগাতলী আর্মি ক্যাম্প থেকে ৪ কিলোমিটার উত্তরে বঙ্গলতলী এলাকায় অভিযান চালিয়ে ওমর চাকমাও রকেট চাকমা নামে দুই বিচ্ছিন্নতাবাদী অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করে সেনাবাহিনীর একটি দল। আটকের পর তাদের কাছে একটি এলজি পিস্তল, দুই রাউন্ড এ্যামোনিশন, চাঁদা সংগ্রহের রশিদ বই, মোবাইল ও ব্যক্তিগত ব্যাগ উদ্ধার করা হয়। অপরদিকে নানিয়ারচরের হাজাছড়া থেকে রুপায়ন চাকমা নামের এক সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। রুপায়ন চাকম ইউপিডিএফ মূল দলের হয়ে পাহাড়ে সন্ত্রাসী ও খুন চাঁদাবাজীতে সক্রিয় ছিলো। এ সময় তার কাছ থেকে একটি থ্রী নট থ্রী রাইফেল উদ্ধার করা হয়।
























