চট্টগ্রামের সীতাকুণ্ডে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
- / ১৬১১ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সীতাকুণ্ডে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কাজল নামের এক ব্যক্তি নিহত হয়েছে। রেবের দাবি সে আন্ত:জেলা ডাকাতদলের সদস্য।
গেলরাতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বায়েজিদ লিংক রোডে একদল ডাকাত পণ্যবাহী পরিবহণে ডাকাতি করার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় রেব। ডাকাতদল রেবের উপস্থিতি টের পেয়ে তাদের ওপর গুলি চালায়। এসময় আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় রেব। প্রায় ১০ মিনিট বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থলে একজন গুলিবিদ্ধ হয়। এসময় বিদশি পিস্তল, দু’টি এলজি, দু’টি রামদাসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়। পড়ে স্থানীয়রা মরদেহটি কাজল ডাকাতের বলে শনাক্ত করে।



























