শ্বাসকষ্ট নিয়ে আবারও হাসপাতালে ভর্তি পশ্চিমবঙ্গের সাহিত্যিক বুদ্ধদেহ গুহ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩২:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১
- / ১৭২৮ বার পড়া হয়েছে
শ্বাসকষ্টসহ একাধিক সমস্যা নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের সাহিত্যিক বুদ্ধদেহ গুহ।
গত তিন দিন ধরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৮৫ বছরের এই লেখক। মঙ্গলবার তার রক্তচাপ কমে যাওয়ায়, শারীরিক পরিস্থিতি বিবেচনা করে তাকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। এ বছরের এপ্রিলে করোনাসংক্রমিত হওয়ার পর থেকেই কোভিড-পরবর্তী নানা সমস্যায় ভুগছিলেন এ সাহিত্যিক । হাসপাতাল সূত্রে বলছে, শ্বাসকষ্টজনিত সমস্যার পাশাপাশি বুদ্ধদেবের মূত্রনালীতে সংক্রমণ ধরা পড়েছে । এ ছাড়া, তার লিভার এবং কিডনিতেও সামান্য সমস্যা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা ।



























