সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নব-নিযুক্ত সেনাবাহিনী প্রধান
- আপডেট সময় : ১২:১২:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নব-নিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
সকাল ১১ টায় জাতীয় স্মৃতিসৌধে যান নতুন সেনাপ্রধান। এ সময় তাকে বরণ করেন সাভার সেনানিবাসের ৯ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক। পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের সম্মানে সালাম প্রদর্শন করেন তিনি। এ সময় শহীদদের স্মরণে বিউগলে করুণ সুর বাজানো হয় এবং সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সাক্ষর শেষে সোয়া ১১টায় প্রাঙ্গণ ত্যাগ করেন সেনাপ্রধান। এর আগে ধানমণ্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন সেনাপ্রধান। এ সময় সেনাপ্রধান সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।






















