অমুসলিমদের নাগরিকত্ব দেবে ভারত
- আপডেট সময় : ০৮:১২:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
- / ১৬০৩ বার পড়া হয়েছে
পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে উদ্বাস্তু হয়ে আসা অমুসলিমদের নাগরিকত্ব দেবে ভারত।
ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান এবং গুজরাট, রাজস্থান, ছত্তিসগড়, হরিয়ানা ও পাঞ্জাবের মতো রাজ্যে বসবাসকারী অ-মুসলিমদের ভারতীয় নাগরিকত্ব দেয়া হবে। নাগরিকত্ব আইন ১৯৫৫ এবং ২০০৯ সালে প্রণীত নাগরিকত্ব সংশোধন আইনের সিএএ’এর অধীনে এই বিজ্ঞপ্তি জারি করা হয়। ২০১৯ সালে সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী নয়। একই সঙ্গে মুসলমান ছাড়া অন্য সবাই যাতে অবিলম্বে আবেদন করেন, সেই আমন্ত্রণবার্তাও দেয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে। প্রসঙ্গত, ২০১৯ এর নাগরিকত্ব আইন সিএএ পাসের পর থেকেই দেশজুড়ে শুরু হয়েছিল বিক্ষোভ।রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নাগরিকত্ব সংশোধন আইন ২০১৯ বাংলাদেশ থেকে আসা হিন্দু উদ্বাস্তুদের চিহ্নিত করবে, ফলে অনাগরিক অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা সহজ হবে।





















