করোনায় সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৭:২০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
করোনায় সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৯ ও নারী ৭ জন। মৃত ২৬ জনের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৩ এবং বেসরকারি হাসপাতালে তিনজন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৩১০ জনে।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে সরকারি ও বেসরকারি ৪৮২টি ল্যাবরেটরিতে ১৮ হাজার ৩৯৯টি নমুনা সংগ্রহ ও ১৮ হাজার ২৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৫৭ লাখ ৯৩ হাজার ১৭৭টি। একই সময়ে নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হন এক হাজার ৫০৪ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা সাত লাখ ৮৬ হাজার ৬৯৮ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮ দশমিক ২২ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৫২৯ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা সাত লাখ ২৯ হাজার ৩৯ জন। সুস্থতার হার ৯২ দশমিক ৬৭ শতাংশ।



















