সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে সিলেট ও মুন্সীগঞ্জে মানববন্ধ করেছে সংবাদ কর্মীরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে সিলেট ও মুন্সীগঞ্জে মানববন্ধ করেছে সংবাদ কর্মীরা।
সিলেট কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে মুখে কালো কাপড় পরে প্রায় ঘন্টাব্যাপি অবস্থান করেন তারা সংবাদ কর্মীরা। এসময় যোগ দেন সিলেট প্রেসক্লাব ও জেলা প্রেসক্লাবের নেতাকর্মীরা। প্রতিবাদ সমাবেশে সাংবাদিকরা রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি ও নির্যাতনকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
মুন্সীগঞ্জে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার, অবিলম্বে তাঁকে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবিতে বিক্রমপুর প্রেসক্লাব ও লৌহজং প্রেসক্লাবের যৌথ উদ্যোগে মানববন্ধন হয়েছে। এ সময় সাংবাদিকদের সাথে একাত্মতা ঘোষণা করে অন্যান্য পেশার লোকজনও এতে অংশ গ্রহণ করে।



















