টানা তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ মমতা বন্দ্যোপাধ্যায়
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
- / ১৬২৬ বার পড়া হয়েছে
টানা তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ় স্থানীয় সময় সকাল পৌনে ১১টার দিকে রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড় তাকে শপথ বাক্য পাঠ করান। মুখ্যমন্ত্রী পদে শপথ বাক্য পাঠ করার পর মমতা বলেন, তার সরকারের প্রথম কাজ রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবিলা করা। রাজভবন থেকে সরাসরি নবান্নে গিয়ে বেলা সাড়ে ১২ টা নাগাদ বৈঠকে বসেন তিনি ।সেখানেই রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বেলা ৩টায় সংবাদ সম্মেলন করবেন মমতা। বৈঠকে কী সিদ্ধান্ত নেয়া হয়েছে সেই বিষয়ে সবাইকে জানাবেন তিনি । এর আগের দিন প্রথা অনুযায়ী রাজ্যপালের নিকট পদত্যাগপত্র জমা দেন মমতা।






















