নেতানিয়াহুর বিরুদ্ধে ৫০ হাজার মানুষের বিক্ষোভ
- আপডেট সময় : ০১:১৮:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
- / ১৬৮৩ বার পড়া হয়েছে
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং পদত্যাগের দাবিতে তার বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন ৫০ হাজার মানুষ। নির্বাচনের ঠিক দুদিন আগে এমন বিশাল বিক্ষোভ নেতানিয়াহুর জয়-পরাজয়ের ওপর বিশাল প্রভাব ফেলবে বলে বিশ্লেষকরা মনে করছেন।
শনিবারের বিক্ষোভটি ছিল আগের যে কোনো বিক্ষোভের চেয়েও অনেক বড়। যেখানে প্রায় ৫০ হাজার মানুষ অংশ নেয়। দুর্নীতিবাজ নেতানিয়াহুকে আর ক্ষমতায় দেখতে চান না বলে শ্লোগান তুলেছেন তারা। নেতানিয়াহুর বাসভবন এবং ইসরাইলের পার্লামেন্ট নেসেটের সামনে থেকে বেলফোর ট্রিট পর্যন্ত বিশাল ওই বিক্ষোভ মিছিলে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে সবদিকের রাস্তা বন্ধ করে দেয় পুলিশ।করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নিতে না পারা, ঘুষ, স্বজনপ্রীতি, জালিয়াতি ও দুর্নীতিসহ নানা অনিয়মের অভিযুক্ত নেতানিয়াহুর জন্য এবারের নির্বাচনটা একটা অগ্নিপরীক্ষা বলে ইসরাইলি গণমাধ্যমগুলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়।


























