নতুন তিনটি কৃষি আইন নিয়ে আজ রায় দেবে ভারতের সুপ্রিম কোর্ট
- আপডেট সময় : ০১:২১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১
- / ১৬৭৭ বার পড়া হয়েছে
নতুন তিনটি কৃষি আইন নিয়ে আজ রায় দেবে ভারতের সুপ্রিম কোর্ট। সোমবার শুনানিতে এই আইন নিয়ে সরকারকে ভৎসনা করেছে সর্বোচ্চ আদালত। এ পরিস্থিতিতে সুপ্রিমকোর্ট মঙ্গলবার কী রায় দেয়, সেদিকে নজর সবার।
রায় কৃষকদের অনুকূলে গেলে নয়াদিল্লির উপকণ্ঠে বিক্ষোভ শুরু হবে কিনা, তা নিয়েও প্রশ্ন রয়েছে। শুনানির সময় আদালত বলে, কৃষি আইন নিয়ে যতগুলো হলফনামা জমা পড়েছে, তাদের কাছে, তার একটাতেও এই তিন আইনের পক্ষে কিছু বলা হয়নি। তবে বিতর্কিত কৃষি আইন নিয়ে সুপ্রিমকোর্ট যে মধ্যস্থতাকারী কমিটি গড়ার প্রস্তাব দেয়, তা ইতিমধ্যে খারিজ করে দিয়েছে কৃষক সংগঠনগুলো।
এরই মধ্যে নতুন কৃষি আইনের প্রতিবাদে আগামী ২৬ জানুয়ারি দিল্লির রাস্তায় আন্দোলনকারীকৃষকরা ট্রাক্টর রেলির পরিকল্পনা করেছে। তা আটকাতেও দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় সরকার।
২৬ জানুয়ারি সেই অনুষ্ঠানের আগে ২৩ জানুয়ারি রয়েছে মহড়া করবেন ভারতের কৃষকরা।

























