৯ এপ্রিল শাহবাগ থেকে শুরু হবে ১১ দলীয় জোটের ধারাবাহিক কর্মসূচি
- আপডেট সময় : ০৮:৫১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / ১৫২৯ বার পড়া হয়েছে
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক কর্মসূচির ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য। ৯ এপ্রিল শাহবাগ থেকে শুরু হবে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি। যা চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। ১১ এপ্রিল মহানগরীগুলোতে বিক্ষোভ, ১২ এপ্রিল জেলায় জেলায় কর্মসূচি ও ১৩ এপ্রিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সেমিনার আয়োজন করা হবে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন জোটের নেতারা।
জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে বৈঠকে বসে জামায়াতসহ ১১ দলীয় ঐক্য। এই বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জোটের শীর্ষ নেতারা।
নেতারা অভিযোগ করেন, সরকার পরিকল্পিতভাবে সময়ক্ষেপণ করছে এবং জুলাই সনদকে বাস্তবায়নের বদলে নানা কৌশলে আটকে রাখছে। তাদের অভিযোগ, জনগণের প্রত্যাশা উপেক্ষা করে দেশকে ফ্যাসিবাদের দিকে ঠেলে দেয়া হচ্ছে।
তাদের হুঁশিয়ারি দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন আরও তীব্র হবে।
এদিকে জ্বালানি তেল সংকট ও দুর্ভোগের বিষয়টিও তুলে ধরেন বিরোধী নেতারা। দুর্নীতি ও অব্যবস্থাপনায় দেশের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে বলেও জানান তারা।



















