৮০ হাজার লবণজাত চামড়ার মজুদ নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
প্রায় ৮০ হাজার লবণজাত চামড়ার মজুদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দিনাজপুরের চামড়া ব্যবসায়ীরা।
আগামী দু’একদিনের মধ্যে এসব চামড়া বিক্রি না হলে তা পচে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তারা বলেন, চামড়া বিক্রির বিষয়ে ঢাকার ট্যানারি মালিকসহ অন্যান্য জেলার চামড়া ব্যবসায়ীদের কাছে কোনো ইতিবাচক সাড়া পাচ্ছেন না। সকালে দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চামড়া নিয়ে এমন শংকার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি জুলফিকার আলী স্বপন বলেন, এসব অবিকৃত চামড়া নিয়ে বেশ সমস্যায় আছেন তারা।
























