৫ জেলায় বিভিন্ন দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০৫:১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ, খুলনা, ময়মনসিংহ, গোপালগঞ্জ ও রাজবাড়ীতে বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জ জাতীয় জুট মিলসহ বন্ধ ২৫টি জুট মিল পুনরায় চালু ও শ্রমিকদের সকল বকেয়া পরিশোধের দাবিতে মিলের গেটে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ করেছেন শ্রমিকরা।
খুলনায় বিজিএমসি’র অধিভুক্ত ও বন্ধকৃত সকল পাটকল রাষ্ট্রীয় মালিকানায় চালু করা ও খালিশপুর জুট মিলসহ অস্থায়ী দৈনিক ভিত্তিতে শ্রমিক দ্বারা পরিচালিত রাষ্ট্রীয় জুট মিলের শ্রমিকদের এরিয়াসহ সকল বকেয়া পরিশোধের দাবিতে মানববন্ধন করা হয়।
ময়মনসিংহের তারাকান্দায় মুক্তিযোদ্ধার সন্তান ইমামুল হক মিন্টুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের অনুমোদনের দাবিতে মানববন্ধন কর্মসূচী ও সংবাদ সম্মেলন করেছে ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা।
রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের জমিতে জেলা ও দায়রা জজ কর্তৃক অবৈধভাবে মার্কেট নির্মাণ এবং আইনজীবীদের উপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতেও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
























