৩ দিবসের বাজার ধরতে ব্যস্ত ঝিনাইদহের ফুলচাষীরা
- আপডেট সময় : ০৪:২৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৯৪২ বার পড়া হয়েছে
চারিদিকে বসন্তের মিষ্টি বাতাস। কোকিলের কুহুতান গাছে গাছে আসছে বসন্ত। আরো আসছে বিশ্ব ভালোবাসা দিবস।এর কিছুদিন পরই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই ৩ দিবসের বাজার ধরতে ব্যস্ত সময় পার করছেন ঝিনাইদহের ফুলচাষীরা। এদিকে ভালো ফলন পেতে কৃষি বিভাগের পক্ষ থেকে তাদের দেওয়া হচ্ছে প্রযুক্তিগত সহযোগিতা।
আজি বসন্ত জাগ্রত দ্বারে। তারই রং লেগেছে ফুল বাগানে বাগানে। ফুলের রানী গোলাপ হাসছে মাঠে।
শুধু কী গোলাপ? গাদা ফুল ছড়াচ্ছে হলুদ কমলা আভা।
ঝিনাইদহের কোটচাঁদপুরের তালিনা গ্রাম। দিগন্ত জুড়ে রূপকথার হলুদ ক্যানভাস। শত শত বিঘা জমি জুড়ে গাদার মেলা।
একই চিত্র জেলার কালীগঞ্জ,মহেশপুর ও সদর উপজেলায়। সেখানকার বিভিন্ন গ্রামের মাঠজুড়ে শোভা পাচ্ছে হরেক ফুল। গোলাপ,গ্লাডিওলাস,জারবেরা,চন্দ্রমল্লিকা,বোতাম ও রজনীগন্ধা।
কোথাও কীটনাশক স্প্রে,আবার কোথাও আগাছা দমনে ব্যস্ত কৃষকরা। দাম ভালো পেলে গত বছরের মতো এবারও লাভের মুখ দেখবেন এমন প্রত্যাশা চাষিদের। তবে এবার নির্বাচনের প্রভাব পড়তে পারে ফুলের দামে।
এদিকে,ফুল চাষ ও সংরক্ষণে চাষীদের প্রযুক্তিগত নানা পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে,এ বছরে জেলার ৪’শ ৮৯ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে নানা জাতের ফুল। যা বিক্রি করে সম্ভাব্য আয় হবে প্রায় ৩ কোটি টাকা।





















