২৪ বছর পর পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:২২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬১৬ বার পড়া হয়েছে
২৪ বছর পর পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া। ১৯৯৮ সালের পর প্রথমবার পাকিস্তান সফরের যাচ্ছে অজিরা। নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিযা।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে মার্চে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সফরে তিনটি করে টেস্ট-ওয়ানডে ও একটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া-পাকিস্তান। ৩ মার্চের ম্যাচ দিয়ে শুরু হবে দু’দলের টেস্ট সিরিজ। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন পূর্ন শক্তির দল নিয়েই পাকিস্তানে যাবে তারা। এর আগে, ২০০৯ সালে পাকিস্তানের মাটিতে শ্রীলঙ্কা দলের ওপর জঙ্গি হামলার পর থেকেই পাকিস্তানের মাটিতে বন্ধ হয়ে যায় আর্ন্তজাতিক ম্যাচ। পরের জিম্বাবুয়ে বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ম্যাচ ফেরে পাকিস্তানে।






















