২০ মার্চ থেকে সারাদেশে ১ কোটি পরিবারের মাঝে টিসিবি ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি করবে
- আপডেট সময় : ০৯:১৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে আগামী ২০ মার্চ থেকে সারাদেশে ১ কোটি পরিবারের মাঝে টিসিবি ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বিকেলে কাওরান বাজারের টিসিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। মন্ত্রী বলেন, টিসিবির ক্ষমতার দ্বিগুণ বাড়িয়ে রমজানের চাহিদা মেটানোর পরিকল্পনা ছিলো বাণিজ্য মন্ত্রণালয়ের। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশনায় তা আরো কয়েকগুণ বাড়িয়ে এক কোটি মানুষের মধ্যে ন্যায্যমুল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমান সময়ে নিত্যপণ্যের অস্বাভাবিক দাম বাড়ার পেছনে অসৎ ব্যবসায়ীদের কারসাজিকে দায়ী করেন তিনি। এছাড়া বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে কয়েকটি মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা থাকায় এককভাবে বাণিজ্য মন্ত্রণালয়ের কিছু করার নেই বলেও দাবি করেন তিনি। তবে টিসিবি’র নতুন কর্মসুচীর কারণে রমজানে বাজার নিয়ন্ত্রণে থাকবে বলে জানান তিনি। বাজারে অস্থিরতা থাকলে রমজানের পরেও এই কর্মসুচী অব্যাহত রাখার কথা জানান তিনি।

























