১৯৯১ এর পর থেকে বাংলাদেশে প্রাতিষ্ঠানিক স্বৈরশাসন চলছে : জিএম কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
- / ১৬৬২ বার পড়া হয়েছে
১৯৯১- এর পর থেকে বাংলাদেশে প্রাতিষ্ঠানিক স্বৈরশাসন চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। দুপুরে শহরের একটি মিলননয়তনে ফেনী জেলা জাতীয় পার্টির সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের আরো বলেন, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে চরিত্রগত কোন পার্থক্য নেই।দু’দলেই জনবিচ্ছিন্ন এবং দুর্নীতিতে চ্যাম্পিয়ন। জাতীয় পার্টির উপর প্রতিনিয়ত মানুষের আস্থা বাড়ছে, আগামীতে জাতীয় পার্টিই সরকার গঠন করবে বলেও জানান তিনি। এসময় জাতীয়পার্টির চেয়ারম্যান জিএম কাদের অভিযোগ করেন, বিএনপি ও আওয়ামী লীগ হুসেইন মুহাম্মদ এরশাদের নাম মুছে ফেলার ষড়যন্ত্র চলছে। সম্মেলনে বর্তমান আহবায়ক মোতাহের হোসেন চৌধুরী রাশেদকে সভাপতি ও জহির উদ্দিন মজুমদারকে সাধারণ সম্পাদক করা হয়। ১৫ দিনের মধ্য এ দুইজনকে পূর্নাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেন।























