১৪ নভেম্বর এসএসসি ও ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষার তারিখ চূড়ান্ত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
আগামী ১৪ নভেম্বর এসএসসি ও ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষার তারিখ চূড়ান্ত করে রুটিন অনুমোদন দেয়া হয়েছে। তবে এখনো রুটিন প্রকাশ করেনি মাউশি।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৪ নভেম্বর এসএসসি ও ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষার তারিখ ধরেই রুটিন অনুমোদন দেয়া হয়েছে। আজ বিকেলে বৈঠকের পর চূড়ান্তভাবে এটি প্রকাশ করা হবে। এর আগে গত শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, নভেম্বরের মাঝামাঝি এসএসসি ও ডিসেম্বরের শেষের দিকে এইচএসসি পরীক্ষা হবে।





















