১২ দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু
- আপডেট সময় : ০৫:২৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / ১৫২৭ বার পড়া হয়েছে
ঈদুল ফিতর উপলক্ষে ১২ দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দরে আবার শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। পণ্য ওঠা-নামার মাধ্যমে বন্দরে ফিরছে কর্মচাঞ্চল্য।
ঈদুল ফিতর উপলক্ষে টানা ১২ দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। বন্দরে চলছে পণ্য ওঠা-নামার কাজ। কিছুটা হলেও কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে বন্দরে। বাংলা হিলি সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চ হতে ২৭ মার্চ পর্যন্ত টানা ১১ দিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছিল। গতকাল কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও ভারতীয় কাস্টমসের এক রাজস্ব কর্মকর্তার আকস্মিক মৃত্যুর কারণে কার্যক্রম চালু করা যায়নি বলে জানান এই কর্মকর্তা।শাহিনুর ইসলাম আরও জানান, রোববার দুপুর থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানির মাধ্যমে কার্যক্রম চালু করা হয়েছে। কার্যক্রম চালু হওয়ায় বন্দরে কিছুটা কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।






















