১০ জনের নামের তালিকা সন্ধ্যায় রাষ্ট্রপতির কাছে জমা দেবে সার্চ কমিটি
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশন গঠনে ১০ জনের নামের তালিকা সন্ধ্যায় রাষ্ট্রপতির কাছে জমা দেবে সার্চ কমিটি। আগামী সপ্তাহেই গঠন হতে পারে নতুন নির্বাচন কমিশন।
মঙ্গলবার শেষ বৈঠকে ১০ জনের তালিকা চূড়ান্ত করে সার্চ কমিটি। তালিকা পাওয়ার পর একজন প্রধান নির্বাচন কমিশনার ও চারজন কমিশনার নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। এর আগে, নাম প্রস্তাবের জন্য চার দফায় ৪৭ জন বিশিষ্ট নাগরিকের মতামত নেয়া হয়। চূড়ান্ত তালিকা প্রকাশের পক্ষে তাদের বেশিরভাগের মতামত থাকলেও নাম প্রকাশ করেনি অনুসন্ধান কমিটি। বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তি পর্যায় থেকে তিন শতাধিক নাম পায় সার্চ কমিটি। কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয় গত ১৪ ফেব্রুয়ারি। এবারই প্রথম আইন করে গঠিত হতে যাচ্ছে নির্বাচন কমিশন।





















