হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
- / ১৬০৬ বার পড়া হয়েছে
দীর্ঘ ৮ মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে।
দুপুরে ভারত থেকে একটি ট্রাকে প্রায় ১৩ টন কাঁচা মরিচ আমদনি করা হয়। আমদানির খবরে হিলির খুচরা ও পাইকারী বাজারে কমতে শুরু করেছে মরিচের দাম। বর্তমানে কেজি প্রতি বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা। হিলি স্থলবন্দরের আমদানি কারক সমিতির নেতা শাহিন রেজা জানায় দেশের বাজারে কাঁচা মরিচের দাম হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে। যার কারণে হিলি স্থল বন্দরের আমদানিকারকরা বেশি বেশি কাঁচা মরিচ আমদানির জন্য এলসি দিয়েছে। ইতিমধ্যে খুচরা ও পাইকারী বাজারে কাঁচা মরিচের দাম কমতে শুরু করেছে।
























