হতাশার ওয়ানডে সিরিজের পর টি-টুয়েন্টিতেও অসহায় বাংলাদেশ
- আপডেট সময় : ১২:৫৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১
- / ১৫৭২ বার পড়া হয়েছে
হতাশার ওয়ানডে সিরিজের পর টি-টুয়েন্টিতেও অসহায় বাংলাদেশ। হ্যামিল্টনে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ৬৬ রানে হেরেছে মাহমুদউল্লাহ’র দল। ২১১ রানের টার্গেটে খেলতে নেমে ৮ উইকেটে ১৪৪ রান তোলে বাংলাদেশ।
যে উইকেটে ছড়ি ঘুরিয়েছে নিউজিল্যান্ড সেই উইকেটেই খাবি খেয়েছে সফরকারীরা। জবাব দিতে নেমে পুরনো চেহারায় লিটন। আর ভালো শুরু’র পরও ইনিংস বড় না করতে পারার আক্ষেপ নাঈম শেখের। ২৭ রানে ফিরেছেন নাঈম। ৩৯-শে দুই উইকেট হারানো দলকে আর টেনে তুলতে পারেনি কেউই। এরপর শুধুই আশা যাওয়ার মিছিল। চার উইকেট নিয়ে বাংলাদেশ ইনিংস ধ্বস নামান ইশক সোধি। মাহমুদউল্লাহ ও শেখ মেহেদীকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়ে ছিলেন এই স্পিনার। সপ্তম উইকেটে ৬৩ রানের জুটিতে চেস্টা করেছিলেন আফিফ-সাইফুদ্দিন। তবে, তা হারের ব্যবধানই যা কমেছে। ৪৫ রান করেন আফিফ। এর আগে কনওয়ে’র অপরাজিত ৯২ রানে ৩ উইকেটে ২১০ রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড। অভিষিক্ত নাসুম আহমেদ নেন ২ উইকেট।













