হঠাৎ করেই এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে দেশের মানুষকে বিপাকে ফেলেছে সরকার: জিএম কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২
- / ১৬৩০ বার পড়া হয়েছে
জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, হঠাৎ করেই এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে দেশের মানুষকে বিপাকে ফেলেছে সরকার।
১২ কেজি এলপি গ্যাসের দাম বেড়ে ১ হাজার ৩৯১ টাকা হয়েছে। এমনিতেই দ্রব্যমূল্যের উর্ধগতির কারণে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। এমন বাস্তবতায়, গ্যাসের দাম বাড়ানো কোনভাবেই ঠিক হয়নি বলে এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন।





















