সয়াবিন, সরিষা, সূর্যমুখীসহ তেলজাতীয় শস্য উৎপাদন বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ
- আপডেট সময় : ০৮:০৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
- / ১৬৪৪ বার পড়া হয়েছে
ভোজ্যতেলের আমদানি কমিয়ে দেশে সয়াবিন, সরিষা ও সূর্যমুখীসহ তেলজাতীয় শস্য উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তেলবীজ উৎপাদনে প্রয়োজনে গবেষণা আরো বাড়িয়ে কৃষকদের উৎসাহ দেবার কথাও বলেন তিনি। সকালে জাতীয় অর্থনৈতিক নির্বাহী পরিষদ-একনেকের সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে এ নির্দেশ প্রধানমন্ত্রী। সভায় মোট ১৫ হাজার ৭৪৪ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে ১২টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
সকালে শেরে-বাংলা নগর এনইসি সম্মেলেন কক্ষে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদ-একনেক সভা।এসময় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভাশেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, ১৭টি প্রকল্পের মধ্যে ১২ প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এসময় রেলে চাকুরিজীবিদের পরিবারের জন্য ৪০ থেকে ৫০ শতাংশ কোটা সুবিধার কথা তুলে ধরা হয় । প্রকল্প বাস্তবায়নে সরকারী অর্থায়ন ১১ হাজার ৬৭৪ কোটি ৮৩ লাখ, বৈদিশিক অর্থ ৪ হাজার ৬৮ কোটি ৫৩ লাখ এবং নিজস্ব অর্থায়ন ১ কোটি ২০ লাখ টাকার ব্যয় অনুমোদন দেয়া হয়।
সভায় সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান নিমার্ণ ও সংস্কারের নানা উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে সরকার।এতে সামাজিক ও মানবিক মূল্যবোধ বাড়বে বলে মন্তব্য করেন মন্ত্রী।
এছাড়া বাংলদেশ রেলওয়ের জন্য ২শ’ ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহ, ভূ-গর্ভস্থ সেচনালা বর্ধিতকরণের মাধ্যামে সেচ দক্ষতা বৃদ্ধিসহ সার্বজনীন সামাজিক অবকাঠামোগত প্রকল্পের কথাও জানান মন্ত্রী।
নতুন এই প্রকল্পগুলো বাস্তবায়ন হলে দেশ আরো উন্নয়নের দিকে এগিয়ে যাবে বলে জানান তিনি।























