সড়কে পণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর ব্যবস্থার আশ্বাস : বাণিজ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৩:০২ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
- / ১৬৪৬ বার পড়া হয়েছে
সড়কে পণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রী কঠোর ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছেন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, পণ্য সরবরাহে চাঁদাবাজি ও পথে পথে ভোগান্তি কমলে নিত্যপণ্যের দামও কমবে।
সোমবার বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির প্রথমসভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বাণিজ্যমন্ত্রী জানান, সড়কে চাঁদাবাজি কমাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, এবিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। সভায় সরকার গঠিত টাস্কফোর্স কমিটি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ এ সংক্রান্ত বিষয়ে কিছু সুপারিশ দিয়েছে।























