স্বাধীনতা পদক নিয়ে সরকার আত্মীয়করণ করেছে: মির্জা ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
- / ১৬৪৭ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, স্বাধীনতা পদক নিয়ও সরকার দলীয় ও আত্বীয়করন করছে। আর দলের স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জোর করে বাকশালি কায়দায় সরকার ক্ষমতায় টিকে আছে। জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
চিকিৎসক মুক্তিযোদ্ধাদের সম্মননাও স্বনির্ভর দেশ গঠন শীর্ষক আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় নেতারা সরকারের নানা কর্মকান্ডের সমালোচনা করেন।
সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, লুটপাট ও দূর্নীতি থেকে দেশকে রক্ষা করতে বর্তমান সরকার কে উৎখাত করতে দূর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকারের কারনে দেশ আজ দূর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে।























