স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশবিরোধী অপশক্তির চক্রান্ত এখনও চলছে : ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
- / ১৬১৮ বার পড়া হয়েছে
স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশবিরোধী অপশক্তির চক্রান্ত এখনও চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি ও তার দোসররা আজও ৭ই মার্চ পালন করে না।
সকালে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর এ কথা বলেন তারা। এসময় আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও শ্রদ্ধা জানান। এছাড়া, বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারি এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। ওবায়দুল কাদের বলেন, এখনো বাতাসে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সব নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।





















