স্প্যানিশ লা লিগায় রাতে মাঠে নামবে বার্সেলোনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
- / ১৬১২ বার পড়া হয়েছে
স্প্যানিশ লা লিগায় রাতে মাঠে নামবে বার্সেলোনা। অ্যাথলেতিক বিলবাওয়ের মুখোমুখি হবে কাতালানরা। ম্যাচ শুরু হবে রাত ২টায়।
৪-২ গোলের দারুন জয়ে লিগ শুরু করা বার্সার। জয়ের ধারা অব্যাহত রেখে এবার অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরতে চায় রোনাল্ড কোম্যানের দল। ইনজুরি লিস্ট টা বেশ বড় বার্সার। গোলকিপার টার স্টেগেন, দেম্বেলে, আগুয়েরো সহ বেশ কয়েকজন। আর ব্রাজিলিয়ান মিডফিল্ডার কৌতিনিয়ো ইনজুরি থেকে সেরে উঠলেও তাকে পুরোপুরি প্রস্তুত হতে আরও এক সপ্তাহ সময় দিতে চান কোচ। শেষ ম্যাচে দুই গোল করা দলের মেইন ফরোয়ার্ড ব্র্যাথওয়েট আছেন ফর্মে, যা স্বস্তি দেবে কোম্যানকে। নতুন রিক্রুট ডাচ ফরোয়ার্ড মেম্পফিস ডিপাইও দলের সাথে মানিয়ে নিয়েছেন। প্রস্তুতি ম্যাচগুলোয় গোল করেছেন। লিগের ডেব্যু ম্যাচে পেয়েছেন অ্যাসিস্টও। তাই আগের ম্যাচের একাদশই দেখা যেতে পারে এ ম্যাচে।























