স্ত্রী হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড ও সহযোগীর যাবজ্জীবন কারাদণ্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
- / ১৮৭২ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে স্ত্রী হত্যার অভিযোগে স্বামীকে মৃত্যুদণ্ড ও সহযোগীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
দুপুরে দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ এ রায় দেন। আদালত সূত্র জানায়, ২০১৩ সালের পহেলা আগস্ট ঠাকুরগাঁ শহরের মুন্সিপাড়ায় নববধু ফারজানা আক্তার মুমুকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যার পর রশি দিয়ে ঝুলিয়ে রাখেন স্বামী ইমতিয়াজ হোসেন। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশ পরদিন সদর থানায় একটি ইউডি মামলা করে। পরে ময়না তদন্ত রিপোর্ট অনুযায়ী সদর থানার এসআই নাজমুল হক বাদী হয়ে ২০১৩ সালের ২৩ অক্টোবর সহযোগী আসাদ হোসেনসহ দু’জনের নামে হত্যা মামলা দায়ের করে।

























