সৌদী আরবে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
সৌদী আরবে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা।
আরাফাত থেকে মুযদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ পড়েন মুসলমানরা। সেখানে রাতে পাথর সংগ্রহ করেন হাজিরা। আজ সকালে মিনায় ফিরে সেই পাথর তারা প্রতীকী শয়তানকে লক্ষ্য করে ছোঁড়েন। এরপর কোরবানি দিয়ে ইহরাম ত্যাগ করেন এবং মাথা মুণ্ডন করেন। সবশেষে কাবা শরিফে বিদায়ী তাওয়াফের মধ্যে দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। এর আগে আরাফাতে হজের খুতবায় মহামারি থেকে মুক্তি, আত্মশুদ্ধি ও পাপ মুক্তির দোয়া করা হয়। জোর দেন মুসলিমদের বিনয়ী আচরণ এবং ঐক্যের ওপর। সৌদির সঙ্গে মিল রেখে বিভিন্ন ইসলামিক দেশ আজ ঈদ উল আজহা উদযাপন করছেন।





















