সেনা ছাউনিতে জন্ম নেয়া বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১০:২৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২
- / ১৬৫০ বার পড়া হয়েছে
সেনা ছাউনির মধ্যে দিয়ে বিএনপির জন্ম হয়েছে। তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় একথা বলেন সরকার প্রধান। তিনি জানান, পদ্মা সেতুর কাজ প্রায় সম্পন্ন। প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে আওয়ামী লীগ সরকার। দেশের এই সামগ্রিক উন্নয়ন অনেকেরই চোখেই পড়ে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা করে আওয়ামী লীগ। এতে গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার শতভাগ বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছে। সেই সাথে পদ্মা সেতুর কাজ প্রায় সম্পন্ন বলে জানান তিনি।
শেখ হাসিনা বলেন, সেনা ছাউনিতে জন্ম নেয়া বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না। দেশের সামগ্রিক উন্নয়ন তাদের চোখে পড়ে না।
বর্তমান সরকার ক্ষমতা জনগনের হাতে ফিরিয়ে দিয়েছে বলেও দাবি করেন সরকার প্রধান।
এছাড়া, বঙ্গবন্ধুর এই দেশে একজন মানুষও গৃহহীন ও ঠিকানাবিহীন থাকবে না বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।























