সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রস্তুত সেনাবাহিনী
- আপডেট সময় : ০৯:৪৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৬২৩ বার পড়া হয়েছে
সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রস্তুত সেনাবাহিনী। সারাদেশে ৫৪৪টি অস্থায়ী ক্যাম্প তৈরি করে নজরদারি বৃদ্ধি করতে প্রস্তত ১ লাখ সেনা সদস্য। নির্বাচনের দিন ও পরবর্তী সময়ে প্রস্তুত রাখা হয়েছে সামরিক হেলিকপ্টার ও জলাজান।
বৃহস্পতিবার সকালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাজধানীর গুলিস্তানে সেনাক্যাম্প পরিদর্শন ও অসামরিক প্রশাসনের সাথে মতবিনিময় করেন। পরে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে প্রেস ব্রিফিং করেন সেনাবাহিনীর সামরিক অপারেশন্স পরিদপ্তরের পরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন। সেনাবাহিনীর এ কর্মকর্তা জানান, সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। কেন্দ্রে বিশৃঙ্খলার ক্ষেত্রে অতিরিক্ত বলপ্রয়োগ করার মতো পরিস্থিতি তৈরি হলে, ধাপে ধাপে তা প্রয়োগ করা হবে। একই সঙ্গে জনগন যেন নির্বিগ্নে ভোট দিতে পারে যেজন্য ভোটের দিন সেনাবাহিনীর টহল কার্যক্রম চলবে বলেও জানান ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন।
















